•
── একটা প্রশ্ন করবো ?
── করুন।
── কিছু মনে করবেন না তো ?
── একদম না।
── আপনি কি....... ?
── এটা দ্বিতীয় প্রশ্ন হয়ে গেলো। তাই উত্তর দিতে পারছি না।
── এতো হিসেবী ?
── হিসাব ছাড়া জীবন চালায় পাগল কিংবা বাউণ্ডুল।
── আপনি কি তাহলে ব্যাংকার ?
── না। প্রেমের দাবীদার।
── আপনার হিসেব আমি মিলাতে পারছি না।
── প্রেম দিয়ে চেষ্টা করুন। পারবেন।
── প্রেম কি পাপড়িতে থাকে ? নাকি ফুলে ?
── নৌকা আপনার। আমি নদী। আপনার অধিকার দু-কূলে।
── জবাব পাইনি।
── অথচ জবাব দেয়া হয়ে গেছে।
── আপনি গভীর।
── আমার ভালোবাসাটাও গভীর।
── সত্যিই ?
── বিশ্বাস না হলে ডুব দিয়েই দেখুন।
── ডুবে গেলে ?
── প্রেমসমাধি।
── উফফ্! আপনি না.....!
❐ প্রেমসমাধি।
0 Comments