‘‘গোনাহ করার পর যখন কেউ অনুভব করে—তার অন্তর অন্ধকারে ছেয়ে গেছে, তাহলে ধরে নিবেন, তার অন্তরে এখনো কিছু আলো অবশিষ্ট আছে। আলো আছে বলেই তো সে অন্ধকারের উপস্থিতি টের পেয়েছে।’’
—ইমাম ইবনুল জাওযি রাহিমাহুল্লাহ
[‘‘রাওদ্বাতুল মুহিব্বিন’’ গ্রন্থ হতে চয়িত]
.
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘অবশ্যই আল্লাহ তাদের তাওবাহ কবুল করবেন, যারা ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তাওবাহ করে। এরাই হল সেসব লোক, যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন; আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন মাথার উপর মৃত্যু এসে উপস্থিত হয়, তখন বলতে থাকে—আমি এখন তাওবাহ করছি। আর তাওবাহ নেই তাদের জন্য, যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।’’ (সূরা আন-নিসা, আয়াত ১৭-১৮)
0 Comments