ভালোবাসার সম্পর্ক

 তার সাথে আমার বহুবার ঝগড়া হয়েছে

আর ঝগড়া হলেই আমি প্রচুর রেগে যেতাম আর বলতাম

আমি আর এই সম্পর্ক রাখবো না।

এখানেই আমাদের সম্পর্কের ইতি।

এবং সম্পর্ক ভাঙার আগে যা যা বলে তাই বলতাম আর কি!

কিন্তু মানুষটা বুঝতে পারতো, আমি যা বলছি তা রাগের মাথায় বলছি।


তবে আশ্চর্য কথা হলো যখন আমি রেগে গিয়ে এসব কথা বলতাম, তখন সে আমায় বলতো! 


তুমি চাইলেই কি সম্পর্কের ইতি ঘটবে? 

তুমি চাইলেই কি ভালোবাসা শেষ হয়ে যাবে?

নাকি একসাথে কাটানোর মুহুর্ত গুলো ভুলানো যাবে? 

না,  এমনটা কখনোই হবে না।


যখন তোমার ভালোবাসাটা একতরফা ছিলো, তখন তুমি একা ছিলে,  কিন্তু এখন আমিও আছি, আমিও ভালোবাসি  তোমায়। 

যেহেতু সম্পর্কে এখন আমরা দুজনেই বাধাগ্রস্ত, তাহলে তুমি একা মুক্তির সিদ্ধান্ত নাও কি করে?


শোন,

আমি না চাইলে আমাদের সম্পর্কে ইতি ঘটবে না।

বিচ্ছেদ নামক শব্দটাও আসবে না। 

আর যদি সত্যিই  তোমার আমার কাছে কিছু চাওয়ার থাকে, 

তবে একটা ছোট্ট সংসার চাও 

কিছু স্বপ্ন চাও,এক পৃথিবী সুখ চাও,  যা আমি দিতে পারবো

কিন্তু বিচ্ছেদ চেও না

যা কখনও সম্ভব নয়।


মানুষটার মুখে এ কথা গুলো শুনে আমি যেন মুহূর্তেই স্বর্গ সুখ পেয়ে বসি!

মনে হয়, আমার জন্ম শুধু এই মানুষটার জন্যেই হয়েছে।


আসলে ভালোবাসা গুলো মনের মতো হলে ধরে রাখতে হয়, সম্পর্কের যত্ন করতে হয়।

আর যদি সম্পর্কের মধ্যে একজন তার সত্যিই বিচ্ছেদ ঘটাতে চায়,  

তাহলে সে কখনো ভালোবাসতেই পারে নি! 

কারণ কাওকে মন থেকে ভালোবাসলে তাকে ছেড়ে আসা যায় না।

Post a Comment

0 Comments