প্রত্যেক মানুষের গায়ের চামড়ায় নাকি গরম কি ঠাণ্ডা সংক্রান্ত সেন্সর বা ফিলার বসানো আছে৷ এই সেন্সরগুলো সারা শরীরে কীভাবে ছড়ানো, তার ওপরেই নাকি নির্ভর করে, কোন ব্যক্তির ঠিক কখন এবং কোথায় শীত লাগবে৷
কারো হয়ত কানে ফিলারের সংখ্যা বেশি, তাহলে তাঁর কানেই বেশি ঠাণ্ডা লাগবে৷ অন্য কারো আবার মাথায় কিংবা হাতে – সেই অনুযায়ী তাঁর সেখানেই বেশি শীত করবে৷ সবার যে আবার একই সংখ্যক ফিলার বা অনুভূতি মাধ্যম থাকতে হবে, তার কোনো মানে নেই৷
আবার এমনও হতে পারে, কারোর হয়ত গরমের জন্য বেশি ফিলার আছে, কিন্তু শীতের জন্য কম৷ তাহলে তাঁর বেশি গরম লাগবে, কিন্তু শীতে সে বিশেষ কাবু হবে না৷ এটাকে প্রকৃতির খেয়াল বলা যেতে পারে, যেমন সব মানুষের হাত-পায়ের সাইজ এক হয় না৷
0 Comments