||✪ কাল্পনিক পাগলী বউ ✪||

 আরিফ এবং মাহফুজা খুব ভোরে ঘুম থেকে জাগল৷ ফজরের সালাত পড়তে আরিফ চলে গেল মসজিদে৷ আর মাহফুজা বাসায় সালাত পড়ে নিল৷ সালাত শেষে অভ্যাসবশত বসে দু’জনেই সূরা ইয়াসিন তেলোয়াত করল৷


আরিফের গত রাতে তেমন ঘুম হয়নি। মাদরাসার কী একটা কাজে অনেক রাত পার করতে হয়েছে তাকে। তাই সকাল-সকাল একটু ঘুমাতে চাচ্ছে, কিন্তু ঘুম আসছে না৷ প্রচন্ড মাথা ব্যাথা৷ খাটের এক কোণে বসে মাথায় সিঁথি করছে মাহফুজা। 


—মাহফুজা!

—জি, বলো৷

—একটু চুল টেনে দিবা? মাথা ব্যাথা করছে৷ গতরাতে তো ঘুমুতে পারিনি৷ 

—আচ্ছা, আসো৷ মাথাটা আমার উরুর উপর রাখো৷ 

—আরো জোরে টান দাও৷

আরিফ মাহফুজার উরুতে শুয়ে এবার আরামে মোবাইলও টিপছে৷ 

—এই যে, মোবাইল রাখো৷ চুল টেনে দেই, ভদ্র ছেলের মত সোজা চোখ বুজবে৷ কোনো কারচুপি করার চেষ্টা করবে না। ওকে?

—হুম, ওকে৷

দীর্ঘক্ষণ টানার পরে মাহফুজা বলল:

—এবার ঘুমাও কলিজা! 

—না, আরো কিছুক্ষণ থাকো৷ 

—আরে! হাতে অনেক কাজ আছে৷ ধোয়া-মোছা, নাস্তা রেডি করতে হবে তুমি ও তোমাদের জন্য৷ 


একটু পরে শাশুড়ীর ডাক চলে আসল:

—বউ মা!

—জি, আম্মি৷

—এদিকে আসো৷

—জি, আসছি আম্মি৷

—এই শুনছো! আম্মু ডাকতেছে?

—হুম, ডাকুক৷ আরো কিছুক্ষণ থাকো৷ তুমি পাশে থাকলে ভাল লাগে৷

—ইহ! হ, বুঝি৷ সবসময়ই তো থাকি৷ বছর তিনটা পার করে দিলাম তোমার সংসারে৷ এরপরও কি থাকার স্বাদ মিটেনি?

—না, এ জনমে মিটবে না৷ আরো দশ জনম থাকলেও মিটবে না৷ 

—আই লাভ ইউ৷

—আই লাভ ইউ টু!


কথা বলতে-বলতে আরিফের চোখে হালকা ঘুম আসল৷ এবার মাহফুজা ওর মাথাটাকে আস্তে করে উরু থেকে সরিয়ে বালিশে রেখে কপালে আলতো করে একটু চুমু এঁটে দিয়ে কাজে চলে গেল৷


 ||✪ কাল্পনিক পাগলী বউ ✪||

Follow Me On YouTube 

https://www.youtube.com/channel/UCt0m4lswfQxMdtw-4AWb--A

Post a Comment

0 Comments