জান্নাত

 নদী আর সমুদ্রে ভাটা আছে, চাঁদের আছে অমাবস্যা। বসন্তের আগে গাছগুলো পার করে পাতা-ঝরা সময়। এমনকি তেজস্বী সূর্যেরও গ্রহণ লাগে।


আর, আপনি কী-না ভাবছেন আপনার জীবনে কোন উত্থান-পতন থাকবে না? থাকবে না দুঃখ-দুর্দশা! একইভাবে কেটে যাবে গোটা জীবন?


আপনার সুখের সময়গুলোতে কৃপাসিন্ধু আল্লাহর তারিফে উতলা হবেন। আর দুঃখ-জর্জরিত সময়গুলোকে আল্লাহকে ভুলে ললাট বান্দার পায়ে ঠোকে দয়ার সরণাপন্ন হবেন। নিজেকে নিঃশেষ করার ফন্দি আটবেন। বিষয়টা ডান চোখ যেভাবেই দেখুক, বাম চোখ কিন্ত ভিন্নভাবে দেখবে। দেখবে আপনি দুঃখ-জর্জরিত সময়গুলোতেও আল্লাহকে কতটুকু স্মরণ রেখেছেন! আল্লাহর তারিফে উতলায় কত সময় ব্যয় করেছেন!


আমাদের জীবনের প্রতিটা সময়েই গুরত্ব দিয়ে আল্লাহকে স্মরণ রাখা আমাদের কর্তব্য। সেটা নিজেদেরই লাভের আশায়। সিজদায় মাথা অবনত রাখতে হবে। কৃপাময় আল্লাহর দরবারে অবনত মস্তকে সাহায্য মাঙতে হবে। চেয়ে থাকতে হবে রবের বিশাল খাজানার দিকে। বুকে আশা লালন করতে হবে— "জান্নাত"। 


~ শাকিল ম্মেদ — বিশ || এগারো || একুশ

Post a Comment

0 Comments