আমি তোমাকে ভালোবাসি" কথাটা খুব হালকা নয়। কিছুদিন চোখে চোখ রেখে, হাত ধরে, স্বপ্ন দেখেই বলে ফেলা যায়না - আমি তোমাকে ভালোবাসি।
প্রথম ভালো লাগা, প্রথম দেখা, প্রথম স্পর্শ , প্রথম ধাক্কা এসবকিছু ভালোবাসার দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়।
একদিন সব তাড়ানো গুলো একসঙ্গে জমা হয়। তখন সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয়- আমি তোমাকে ভালোবাসি। ঐ ভালোবাসা ফেরানোর শক্তি কোন মানুষের নেই। কারো নেই।
এমনও হয়, কখনো খুব চেষ্টা করেও মুখ ফুটে বলতে যায় না ভালোবাসার কথা, অথচ ভেতরে একটা পাখি প্রচন্ড অস্থিরতায় ছটফট করে।
এই পাখিটা কোন পাখি? এই পাখিটা মনপাখি।
একটা মনপাখি পোষার জন্য যথেষ্ট আকাশ আমাদের বুকে নেই, তাই এত কষ্ট।
~ অগস্ত্যযাত্রী
https://www.youtube.com/channel/UC6JTHvygJrBM8BU9Jh9hZzA?sub_confirmation=1
0 Comments