কাল্পনিক ক্ষুদে গল্প

 বিবি রান্নার কাজে ব্যস্ত। অমন সময় সাহেব বিবিকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে একটুখানি সোহাগ করছে।

বিবি—আহা ছাড়ুন তো, দেখছেন না তরকারি রান্না করছি!

সাহেব—তো কী হয়েছে?

বিবি—তরকারি পুড়ে যাবে তো!

সাহেব—পুড়ে গেলে পুড়ে যাক, তাতে কী হয়েছে?

বিবি—তরকারি পুড়ে গেলে ভাতের সঙ্গে কী খাবেন?

সাহেব—খাওয়া লাগবে না। তোমার মতো বৌ যার আছে, তার আর খিদে লাগে নাকি? তোমার শ্রীমুখের দিকে তাকালে পেটের খিদে এমনিতেই দূর হয়ে যায়!

বিবি—ও আচ্ছা, তাই বুঝি?

সাহেব—হুম, নিশ্চয়ই।

বিবি—তাহলে আগামী এক সপ্তাহ অবধি রান্না-বান্না সব বন্ধ, এই এক সপ্তাহ শুধু আমার মুখখানি দেখেই পেট ভরাবেন; কেমন?

সাহেব আমতা আমতা করে বলল—এক সপ্তাহ?

সাহেব এবার খেল ধরা। মনে মনে নিজেকে বলছে—আরে আরে, এটা কী হলো, পড়লাম তো মহা-মুসিবতে!

বিবি সাহেবের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে মিটমিট হাসছে।


🔘 কাল্পনিক ক্ষুদে রম্যগল্প

https://youtube.com/shorts/d1_qVKPU9kE?feature=share

Post a Comment

0 Comments